...যৌনতা ও লিবিডো এক নয়! মন্দির গাত্রে খোদিত চিত্রকর্মও যৌনতা প্রকাশের উপযুক্ত বলে বিবেচিত হয়েছিল একসময়। সরাসরি অঙ্গ-উপাসনার সূত্রপাতও হয়েছিল অনেক ধর্মে। উপাসনালয়ের গঠনরীতিতেও রয়েছে যৌনতা। কিন্তু সময়ের সঙ্গে সম্পর্ক রয়েছে ওসবের। স্বাভাবিকভাবে যা আসে তা খাঁটি। আরোপ করতে গেলে দেখা দেয় সমস্যা। ওটাকে তখন শিল্পের আবেদন ধরে নেয়া যায় না।...
-
-
মেঘরাজ লিখল,—কিছু অপরাধের বিচার আদালত করে, কিছু অপরাধের বিচার সারাজীবন নিজের ভেতর চলতে থাকে। সেদিন প্রথমবার তার মনে হলো, কারাগারের দেয়ালগুলো মানুষের শরীর আটকে রাখে, কিন্তু অপরাধের স্মৃতি আটকে রাখা যায় না।
-
কিছু পাতা ঝরুক এই ফাগুনে/ কিছু নাভি পুড়ুক—নারীদের/ তোমার নাভিও কি পুড়ে গেছে?/ পুড়ে গেছে কি নখের আচরণ?
-
সুখকর লেগেছে দৃশ্যটি দেখে,—কিছু অস্ট্রেলিয়ান বাংলাদেশের লাল-সবুজ পতাকা গায়ে জড়িয়ে ‘আমার সোনার বাংলা’ গানের সঙ্গে তাল দিচ্ছে। কবে এমন দিন দেখেছে বাংলাদেশ! একমাত্র খেলা হয়তো পারে সীমানাকে অচল করে ভালোবেসে কাউকে হৃদমাঝারে আপন করে নিতে।
-
...হিসেবের বাইরে শক্তি জুটিয়ে হাত প্রসারিত করি, আবছায়ারা আমাকে চেনে কিনা বোঝা যায় না। এই আবছায়াদের মধ্যে আমার জীবনের নারী আছে, পুরুষ আছে, আছে চেনা বৃক্ষ, কাণ্ড, পাতা, পাখপাখালী। সেই গুইসাপ, ভয় আর রং ছড়ানো জীবন…পছন্দ হয় তো মাথা উঁচিয়ে হাঁটো, না হয় তো খোলস বদলিয়ে দাও।