কিন্তু এতগুলা বই চুরি করে না পেরেছি পড়তে, না পেরেছি লিখতে। মাঝেমধ্যে ভাবি চেষ্টা করলে কি লেখক হতে পারতাম? নাকি চুরি করা বই থেকে কিছুই শেখা যায় না! সেটাও বোধ হয় ঠিক না, তাইলে কয়েকজন বিখ্যাত লেখকের বই চুরির কথা ফলাও করে বলা হতো না। তারা নিশ্চয়ই শেখার জন্যই চুরি করেছিলেন এবং সেইসব বই পড়ে শিখেছিলেন।
-
-
কবিতা কোনও ধর্মগ্রন্থ নয়— / তবু তার পাতায় পাতায়/ ঘুরে বেড়ায় অগণিত প্রশ্নের ছায়া।/ সে জানে—/ মানুষ প্রথম কবে/ আকাশের দিকে তাকিয়ে/ নিজের নিঃসঙ্গতার জন্য/ একটি পরিচয় খুঁজেছিল।
-
চিতার আগুন নিভে এলে,/ কাদা মাড়িয়ে কিছু পা নদীতে ডোবে।/ মেঘের সাথে মিশে যায় কালো ছায়া/ মানুষ তাই চিরকাল শিকলে বাঁধা!
-
ওসমানী ভাই বলেন,—বুঝলেন জাভেদ, পৃথিবীটা অদ্ভুত! এই-যে এত হিংসা, হানাহানি, লোভ,—মানুষে মানুষে এই-যে এত বিভক্তি,—জীবন তবু সুন্দর। আর, এই সুন্দরের মূল কারণ হচ্ছে ‘মায়া’। মায়াই জীবনটাকে বেঁধে রেখেছে। যে-লোক এই মায়াকে উপলব্ধি করতে জানে না, সেই লোকটা জীবনের সবচেয়ে বড়ো রহস্য থেকে বঞ্চিত। জীবনকে উপভোগ করা জানতে হয়, বুঝলেন। সকলে তা পারে না।
-
নিশিকালে যায় জমিনে হালের বলদ লইয়া/ কৃষাণী ডাকিয়া তুলে অভিসার ভুলিয়া/ জমিনেতে কৃষিকাজে নিশি হয়-যে ভোর/ পেটে ক্ষুধা লাগে তার উঠান-সমুদ্দুর॥