মাঝে মাঝে বানভাসি হয় আমার শিশুমন — ভাসে আমার খাড়ুবিল প্রান্তর... তবুও আমরা কাল কাল শতাব্দীর হিসাবনিকাশ ভুলচুক শেষ করে দূর জোয়াই পাহাড়ে শকটের আগুন দেখে বুঝে নিই এই পৃথিবীর সব মানুষের হৃদয় — স্নিগ্ধ নয় বরং ভীতসন্ত্রস্ত... মানুষের গুণ আকাশের মতো নির্মল অনন্ত নক্ষত্র...
-
-
কবিতা কোনও ধর্মগ্রন্থ নয়— / তবু তার পাতায় পাতায়/ ঘুরে বেড়ায় অগণিত প্রশ্নের ছায়া।/ সে জানে—/ মানুষ প্রথম কবে/ আকাশের দিকে তাকিয়ে/ নিজের নিঃসঙ্গতার জন্য/ একটি পরিচয় খুঁজেছিল।
-
সে এক কঠিন ভাষা;/ যেখানে ছাই হল বিরামচিহ্ন/ আর/ শিখা পুনর্লিখনেরই আরেক নাম।
-
মহাভারতের শঙ্খধ্বনি নীরব হল,/ যুদ্ধ শেষ হলো না মানুষের মধ্যে।/ আমরা আয়নায় মুখ দেখি—/ কোথাও-না-কোথাও দুর্যোধন থাকে।
-
সেদিন, পিতার হাত ধরে চেরাপুঞ্জি হয়ে মেঘালয় পাড়ি দিয়েছিলাম।/ শিলং হয়ে গৌহাটি ছুঁয়ে আসামের হাইলাকান্দি রতনপুর স্ট্রিট.../ পৃথিবীর মাঠে মাঠে তখন নেমে এসেছিল গভীরতম এক অন্ধকার,/ এবং মনে হয়েছিল এর চেয়ে বেশ ছিল মায়ের জঠরে রাত্রির মঠ...