তবু মানুষ সাঁতরায়/ শরীরে মেখে মৃত গ্রহ-নক্ষত্রের ছাই।/ মৃদু আভায় জ্বলে ওঠে পিঠ,/ ইস্পাত কঠিন হাতের ওপরে হাত/ পাথুরে দেয়ালে ধাক্কা খায় আদিম কান্নার রিফ...
-
-
ঘুম ও জাগরণের ফাঁকে ফাঁকে/ সময় নিজেই ভেঙে পড়ে—/ কাঁটার বদলে ঝরে পড়ে মুহূর্তের গুঁড়া।/ হাঁটতে হাঁটতে আমরা খুঁজি সেই ক্ষণ— /যার কোনও জন্মই হয়নি।
-
একটু না-হয়, আজি/ বাদলের জলে ভিজি/ কতকাল থেকে পড়ে আছে বিশুষ্ক দুই বৃক্ষ ও নদী/ বাদলের জল চেয়ে আগুনের গতর কতকাল হয় অধীর!
-
মন দিয়ে মন জেনে নিতে হয় প্রেম ছাড়া জানেনাতো কেউ,/ লাগাতেই পারো ছলাকলা প্রেমে অপ্রেমের চারাগাছ/ প্রেমে আছে সুধা অপ্রেমে বেহুদা ময়ূর করে না নাচ।
-
আমরা ভালোবাসতে যেয়ে/ ভালোবাসি রক্তিম উৎসব শরীরের উল্লাস/ ভালোবাসি শুয়োরের উত্তেজনা/ আর ভুলে যাই সিংহের গাম্ভীর্য;