অন্য গ্রহ থেকে আগত প্রাণের কল্পবিজ্ঞানে মানুষ এখনো তাকে শত্রু বা প্রতিপক্ষ জ্ঞান করতেই অভ্যস্ত;—অ্যারাইভ্যাল সত্যটি স্মরণ করিয়ে দিতে ভোলেনি। ভিনগ্রহী প্রাণী মিত্র হতে পারে এই ভাবনা কদাচিত মানুষকে ভাবিয়ে তুলেছে।
-
-
সে যাইহোক, লক্ষণ সেনের এহেন শাস্ত্রবিশ্বাস যে-অসার ও রাজার জন্য শোভনীয় নয়, আরণ্য তা ধরিয়ে দিতে ত্রুটি করেনি। ‘রাজাধিরাজ’-র বয়ানে জ্যোতিষ গণনার ওপর সেন রাজাদের অতিরিক্ত মাত্রায় নির্ভরশীলতার বিপরীতে দেশের-পর-দেশ পদানত করে চলা তুর্কিদের নবীন শক্তিকে কামল রাহমান তুলে এনেছেন পাশাপাশি।
-
জামিল কোনো সমাধান খোঁজেননি কে ন্যায়নিষ্ঠ আর কে পাপী! তিনি খুঁজেছেন ধাঁধার উত্তর। এটি কেবল জীবনে নয়, মরণেও ধাঁধাই থেকে যাবে। আর তা হলো, ভালো ও মন্দ উভয়ে যদি অনিঃশেষ হয়, দুঃসহ এই বোঝা থেকে হালকা হতে কি তাহলে নীরবতাই উত্তম আমাদের জন্য!
-
লোকসুরের উচ্ছল তরঙ্গ গানটির প্রতি অঙ্গে বহমান। কাজী নজরুল ইসলামের মর্মে গানটি সেইসময় গেঁথে গিয়েছিল বলে কথা চাউর আছে। আমরা জানি, নজরুল সৈনিকের ভূমিকা নিভিয়েছেন কিছুদিন। প্রথম বিশ্বযুদ্ধে অংশ নিতে হয় তাঁকে। টার্কিশ গানটির সঙ্গে সেই সুবাদে পরিচয় ঘটার সম্ভানা রয়েছে বিলক্ষণ।
-
কালের বিবর্তনে ‘দাস্তান-ই-দিলরুবাই’ ব্যবহারে আগ্রহীরা ভিন্ন সময়রেখায় দেখা দেওয়া চরিত্রগুলোকে বড়শিতে গেঁথেছেন। বেগম সামরু ঐতিহাসিক চরিত্র। মহ লাকা বাই (মনে হলো) কাল্পনিক। সালমান রুশদি চেহারা-সুরতে বাস্তব মানু হলেও, খোমেনির নূরানি চেহারা চোখে ভাসলে রুশদিকে মনে হয় জাদুবাস্তব! সে যাকগে, উর্দু সাহিত্যে রেফারেন্স হিসেবে প্রথম দুজনের নাম প্রায়ই উঠে আসে। এর মূল কারণ তাঁদের নারী হিসেব বেড়ে ওঠা ও নাটকীয় জীবনধরায়…