মানুষের জীবনে সবচেয়ে বড়ো প্রাপ্তি কখনও-কখনও গভীর প্রেম নয়, বরং এমন একজন মানুষের অস্তিত্ব, যে-আন্তরিকভাবে তার খোঁজ রাখছে;—এই সত্যটাই কবিতার কেন্দ্রীয় বক্তব্য।
-
-
মিনোটরের গোলকধাঁধা ভেঙে পড়েছে কবে,/ তবু শহরগুলো আজও পথ হারায়।/ আমরা ভাঙা সময়ে সুতো ধরে এগোতে চাই—/ দেখি সুতোটাই জড়িয়ে গেছে গলায়।
-
বালির শরীরে/ লিখে যায় অদৃশ্য ঘোড়া—/ সময় হাঁটে।
-
বিজ্ঞানীদের ভুল ধরলে বিজ্ঞানীরা খুশি হয়;—ধর্মভণ্ডদের ভুল ধরলে ধর্মভণ্ডরা বেজার নয় শুধু, তারা ক্ষেপেও যায়। বিজ্ঞানীরা ভুল শুধরে নেয়;—ধর্মভণ্ডরা হত্যায় লিপ্ত হয়।
-
আয়নায় হলুদ বিভা/ চিনে নিই নিজেরই ভাঙা-মুখ/ এখানে কেউ নেই/ শুধু আয়ুর খসখসানি