—‘বাহ!’ তোমার কণ্ঠে অবিশ্বাস ফুটে বেরোয়,—‘আপনি বলতে চাইছেন আমিই ঈশ্বর?’ —‘না। এখনো নয়। তুমি একটা ভ্রূণ। এখনো বেড়ে উঠছো। একবার যখন সকল সময়জুড়ে যাপিত প্রতিটা মানুষের জীবন তুমি যাপন করবে, তখন তুমি যথেষ্ট পরিমাণে আমি হওয়ার মতো প্রাপ্তবয়স্ক হয়ে উঠবে।’
-
-
কবিতা কোনও ধর্মগ্রন্থ নয়— / তবু তার পাতায় পাতায়/ ঘুরে বেড়ায় অগণিত প্রশ্নের ছায়া।/ সে জানে—/ মানুষ প্রথম কবে/ আকাশের দিকে তাকিয়ে/ নিজের নিঃসঙ্গতার জন্য/ একটি পরিচয় খুঁজেছিল।
-
কালে অকালে চলে যাওয়া বন্ধুদের নিশ্চিত দীর্ঘশ্বাস, প্রতিবেশীদের জমানো সমস্ত আত্মবিশ্বাস - সবকিছু নিয়ে বসে আছে নরক এক - (অন্তরের অলিন্দে করে সে অনেক আলাপ) কেউ তাকে স্পর্শ করতে পারে না - না কোনো স্বর্গ অথবা প্রশান্তির পরম কোনো প্রলাপ...