যে-সমাজে স্বাধীন বৌদ্ধিক বিকাশের ক্ষেত্র সংকুচিত হয়, সেখানে সেরা মেধা টিকে থাকতে চায় না। বিপ্লবোত্তর ইরানের জ্ঞান-প্রকল্প তার নিজের সেরা সন্তানদের যে-কারণে ধরে রাখতে পারেনি।
-
-
একটি বহুধর্মীয় সমাজে যদি রাষ্ট্র পরিচালনার ভিত্তি হিসেবে একক ধর্মীয় বিধান চাপিয়ে দেওয়া হয়, তবে এই অংশগ্রহণ বাস্তবে অসম্ভব হয়ে পড়ে। কারণ, তখন সমাজের বড় একটি অংশ কার্যত জনপরিসর থেকে বাদ পড়ে যায়।
-
যেহেতু, সুন্দরের দেবীকে ঈশ্বর সৃষ্টি করেন,—যেন তাঁর বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করতে পারে ধরায়। গদার হয়তো সেটি ধরতেই বার্দোকে নিয়েছিলেনলে মেপরিসে ।... ব্রিজিত বার্দোর অতুল সৌন্দর্য কি তবে ফাঁদ ছিল তাঁর জন্য? আর, এ-কারণে মানবধরায় তিনি ঈশ্বরের প্রতিপক্ষ? হতেও পারে। বার্দো কি তা টের পেয়ে সিনেমার রূপালি পর্দা থেকে নিজেকে দ্রুত গুটিয়ে নিতে শুরু করেছিলেন তখন? হয়তো…!
-
বিদেশে অন্য কিছু বানাতে হতো তাকে। সেটি হতে পারত মালয়েশিয়ার জনজীবন। হতে পারত সেখানে বাস করতে থাকা বাঙালি সমাজ। অনেক কিছু হতে পারত বা সে করতে পারত, যদি যেত আরো কিছুদিন পর। এতো অল্প বয়সে একলা যাওয়াটা নিতে পারেনি ছেলেটি। সবাই সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে পারে না। দীপের পক্ষে কঠিন ছিল পরিজনহীন বিদেশ-বাড়িতে নিজেকে অভ্যস্ত করা।
-
কুমার চক্রবর্তী প্রশ্ন তুলেছেন। ভাববার মতো প্রশ্ন, তবে এর মধ্যে উঁকি দিচ্ছে প্রাচ্য ও পাশ্চাত্যের পুরোনো বিরোধ;—যেখানে এরা আজো একজন আরেকজনকে বোঝা ও বিনিময়ের জায়গায় সবল দাঁড়িয়ে নেই। পাশ্চাত্য এখনো মোটাদাগে প্রাচ্যকে রোমান্টিসাইজ করে। নয়তো প্রাচ্যের ভাষা ও বয়নরীতির আগামাথা কিছু তারা ধরতে ও বুঝতে পারে না। ট্রাশ ভেবে বাতিলও করে হামেশা! প্রাচ্য আবার অনেকসময় অন্ধের মতো পাশ্চাত্য ন্যারেটিভকে নিজের…