আইডিয়ার জাল দিয়ে কেউ ধরছে কবিতামাছ ... কবিতা মাছ হয়ে ধরা দিতে অপরাগ আইডিয়ার জালে
-
-
থার্ড লেন-এর নতুন বিভাগ এআই বলছি-র আড্ডায় পাঠককে স্বাগতম। কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে বিনিময়ী হওয়ার ভাবনা থেকে বিভাগটি চালু হলো। কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে বিচিত্র বিষয় নিয়ে তর্কালাপ এই বিভাগে এখন থেকে নিয়মিত প্রকাশিত হবে। স্বাধীন ইচ্ছা ও বাস্তবতা নিয়ে থার্ড লেন টিমের সঙ্গে জিপিটি-4-এর আলাপ দিয়ে নতুন যাত্রা শুরু হলো বলে আমরা মনে করি। কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে মানবসত্তার এই কথালাপে পাঠককে…
-
আত্মপ্রকাশের প্রথম ধাপে ডিপসিকের বাজিমাতকে মার্কিন পুঁজিবাদের একচ্ছত্র আধিপত্য অবসানের আভাস হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ডিপসিক দিয়ে তার প্রথম সিঁড়িতে চীন পা রাখল। আবির্ভাবের প্রথম প্রহরে তুলকালাম বাঁধানো ডিপসিক যদিও ম্যালওয়্যারের কারণে গ্রাহক নিবন্ধন আপাতত সীমিত করতে বাধ্য হয়েছে। ওদিকে আলীবাবার প্রধান জ্যাক মা ডিপসিক ও জিপিট-4-কে অনায়াসে টেক্কা দিতে পারবে এমন কৃত্রিম বুদ্ধিমত্তা বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছেন। জ্যাক মার এই…
-
একজন কবি কায়িক সক্ষমতায় দুর্বল হতে পারেন, কিন্তু মানসিক উৎকর্ষ ধারণ করে এরকম কবিতা রচনায় তিনি হয়তো পটু। এখানে তার শ্রমমূল্য কীভাবে নির্ধারণ করবে সমাজ? অন্যদিকে একজন কৃষক ধান উৎপাদনে যে-খাটনি দিচ্ছেন, সেখানে তাকেও জল-মাটি-আবহাওয়া-জলবায়ুর ব্যাপারে জ্ঞানী ও সৃজনশীল হতে হচ্ছে। তার শ্রমমূল্য ও সামাজিক মর্যাদা কীভাবে নিরূপিত হবে? প্রথমটির উৎপাদন মূল্য দ্বিতীয়টির থেকে ভিন্ন। দুটির উপযোগিতাকে নিছক শ্রমমূল্য দিয়ে…
-
সংগীতের সেই পুরোনো সমালোচনা, যেখানে আবেগ প্রকাশে দেহের ব্যবহারকে কটাক্ষ করা হয়, একে সমর্থন দিতে হ্যান্সলিক ও গার্নি এই মতবাদ নিয়ে আসলেন,- সংগীতে দৈহিক আবেগের ব্যবহার তার মান ক্ষুণ্ন করে। এক্ষেত্রে তাঁদের দুজনের ওপর কান্টের প্রভাব লক্ষণীয়। কান্টের মতে সংগীতের দৈহিক প্রকাশ একধরনের ব্যক্তিকেন্দ্রিক প্রতিক্রিয়া তৈরি করে, যেটি সংগীতের শুদ্ধ ও সর্বজনীন আবেদনের পরিপন্থী। ... জনপ্রিয় সংগীত প্রধানত দৈহিক, অনিয়ন্ত্রিত…