কতদিন হয়ে গেল/ আমার শহর ঘুমায় না।/ রাত-গভীরেও/ জানালাগুলো খোলা রাখে,/ যেন কেউ হঠাৎ আসবে ফিরে।
-
-
সুরভি কিন্ত আমার জন্য ফাঁসি দেয় নাই ভাইজান।... মোজাম্মেল কিছু বলে না, আর তার ফর্সা মুখও অন্ধকারে দেখা যায় না। পাড়ার লোকজন আনাগোনা করে। গলির মোড়ে দুই ভাই চুপচাপ কারেন্ট আসার অপেক্ষা করে;—কেউ তাদেরকে চিনতে পারে না।
-
কারাগারের সবচেয়ে শক্ত জিনিস কি জানো? —লোহার দরজা? —না। —তাহলে কী? —তালা? —তাও না। সবচেয়ে শক্ত হলো তোমাদের মুক্তির ইচ্ছা। তালা ভাঙে, সেটা ভাঙে না! —কয়েদি মুচকি হেসে বলল,—তাহলে স্যার, আপনার চাকরিটাই বিপদে!
-
কিন্তু এতগুলা বই চুরি করে না পেরেছি পড়তে, না পেরেছি লিখতে। মাঝেমধ্যে ভাবি চেষ্টা করলে কি লেখক হতে পারতাম? নাকি চুরি করা বই থেকে কিছুই শেখা যায় না! সেটাও বোধ হয় ঠিক না, তাইলে কয়েকজন বিখ্যাত লেখকের বই চুরির কথা ফলাও করে বলা হতো না। তারা নিশ্চয়ই শেখার জন্যই চুরি করেছিলেন এবং সেইসব বই পড়ে শিখেছিলেন।
-
কবিতা কোনও ধর্মগ্রন্থ নয়— / তবু তার পাতায় পাতায়/ ঘুরে বেড়ায় অগণিত প্রশ্নের ছায়া।/ সে জানে—/ মানুষ প্রথম কবে/ আকাশের দিকে তাকিয়ে/ নিজের নিঃসঙ্গতার জন্য/ একটি পরিচয় খুঁজেছিল।