রূপান্তরের দিকে শুরু হয়ে যাওয়া রাত—শরীর চুঁয়ে পড়ছে পাখির ঠোকর, জন্তুজানোয়ারের লালা; ভোরের দিকে সূর্যশক্তিতে বিনত প্রণাম—নিচুনত জানুতলে একটি স্ত্রী-পদছাপ, ওখানেই জড়ো আছে জন্মহীন পুরুষের কাঁপা না-কাঁপা বীর্যের সুঘ্রাণ।
-
-
কবি ওরফে ঈশ্বরের মনে আশা সৃষ্টি হবে তাঁর মতো;—তাঁর স্ত্রী ঈশ্বরীর মতো চিরকল্যাণকর! আর, যদি তা না হয়, যদি আবারও প্রমাণ হয় তিনি সৃষ্টিতে ভুল করেছেন আবারো, তাঁর আশা ব্যর্থ করে নারকীয় গোলযোগ ও অবিশ্বাসের অশুভ মাতনে ধ্বংস হচ্ছে সব… এই প্রশ্নের কোনো উত্তর আসলেও নেই।