কিন্তু এতগুলা বই চুরি করে না পেরেছি পড়তে, না পেরেছি লিখতে। মাঝেমধ্যে ভাবি চেষ্টা করলে কি লেখক হতে পারতাম? নাকি চুরি করা বই থেকে কিছুই শেখা যায় না! সেটাও বোধ হয় ঠিক না, তাইলে কয়েকজন বিখ্যাত লেখকের বই চুরির কথা ফলাও করে বলা হতো না। তারা নিশ্চয়ই শেখার জন্যই চুরি করেছিলেন এবং সেইসব বই পড়ে শিখেছিলেন।
-
-
গল্প-উপন্যাস রচনার ধ্রুপদি শর্ত ও তরিকাকে অনুসরণের দায় কণাআখ্যানের নেই। বিষয়বস্তু, পটভূমি, কাহিনি ও চরিত্র চিত্রণকে সার্থক করতে সৃষ্ট ভাষা-বিবরণের দাস হওয়াটা কণাআখ্যান লিখতে থাকা ব্যক্তির মিশনে পড়ে না। তার উদ্দেশ্য ভিন্ন। কণা সমতুল বাক্যের আড়ালে সত্যিকার গল্প-আখ্যানের সম্ভাবনা জেগে ওঠার রেখা এঁকে দায়িত্ব খতম ভাবছে সে। কাজটি যদি ঠিকঠাক করতে পারে, সেখান থেকে পরে আস্ত গল্প বা আখ্যানের গাছ…