পোস্ট শোকেস - সাহিত্যবাসর

চূর্ণ স্ফটিক : সুমন বনিক

Reading time 2 minute
5
(15)
Conceptual Artwork-I, in collaboration with Gemini; @thirdlanespace.com

বিশ্বাস

বইয়ের ভেতরে সযত্ন তুলে রেখেছি
ফুল-বেলপাতা;
সরস্বতী নিত্য থাকেন মন-মননে,

আশৈশব বিশ্বাস

বিশ্বাস — যুক্তি-তর্ক, বিজ্ঞান-অতীত বোধ!
. . .

ভরসা

মায়ের সিঁথির সিঁদুর
যেন জীবনে চলার আলপথ—
এতদূর ছুটে আসা,

মায়ের কপালে
সূর্যটা দেখলে মনে হয়

এখনও বাড়িটা চাঁদের হাট!
. . .

ভুখা

ফুডপান্ডার ছেলেটি
কতো মানুষের খিদে
পিঠে নিয়ে সাইকেলে ঘুরে,

দিন শেষে
ঝলসানো রুটি নয়—
একরাশ অন্ধকার
ব্যাগে পুরে বাড়ি ফিরে!
. . .

নিভৃত বিলাপ

সাজানো-গোছানো সংসার
ভীষণ পরিপাটি, অথচ—
চোখের-জল কতটুকু গড়ায়
জানে শুধু শিথানের বালিশ!
. . .

সময়ের ধারাপাত

যখন সন্ধে-নামে সুরমার বুকে
পুরনো দিন কাঁদে ধুঁকে-ধুঁকে!
গ্যাছে যে-দিন সে-কোন সন্ন্যাসবেশে
বুকের তলে তার মুখ ওঠে ভেসে-ভেসে।
. . .

নিঃসঙ্গতা

অফিসে এসেও শঙ্কায় থাকি—
আজও বোধহয় জানলাটা
খোলা রেখে এসেছি

বৃষ্টির ঝাপটায়
বিছানাটা স্নান করবে!

অথচ, আজঅব্দি এসব সামলানোর
কেউ নেই
কেউ নেই
. . .

অচলায়তন

খোলা আকাশের নিচে জেলখানা
অথচ, কয়েদি সেই আকাশ
দেখতে পারে না,

ভূগোলে কোনো প্রাচীর নেই
অথচ, মানুষ অদৃশ্য দেয়াল
ভাঙতে পারে না!
. . .

Agomoni; Image Source & Credit: Collected; Google Images

. . .

লেখক পরিচয় : সুমন বনিক : ওপরের ছবি অথবা এই লিংক চাপুন

. . .

অবদায়ক : সুমন বনিক : থার্ড লেন স্পেস.কম

সুমন বনিক-এর অন্যান্য রচনা ও প্রাসঙ্গিক পাঠের জন্য এখানে চাপুন

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *