... আমার কাছে দান মানে কোনো ‘সম্প্রদান’ নয়, দান হচ্ছে ‘সংবেদন’। দান করার মধ্য দিয়ে অন্যকে স্পর্শ করা। তার মনের ক্ষতে ভরসার হাতটা রাখা। মিলান শহরের ছোট্ট পার্কে বসে পুরুত মশাইয়ের চোখের তারায় আমি সেটা দেখতে পাচ্ছিলাম। যে-কারণে হাত পেতে তাঁর দান নিতে সংকোচ করিনি।