আমার কিন্তু পরিস্থিতিটা ভীষণ ভালো লাগে নিজের অজান্তেই মটরশুঁটিদানার মতো হেসে ফেলি— যৌনতার ব্যাপারটাও খাপেখাপ এমনই— পশ অ্যারিয়া থেকে কেবল নিচের দিকে নামতে থাকে
-
-
ভারত ও পাকিস্তানে রাগ সংগীত আশ্রিত অঞ্চলে সুফিপদে বাঁধাই গানের প্রভাব গভীর। আমাদের এখানে তার আবেদন শেষাবধি আগন্তুকের। চর্চা কম হয়নি এ-পর্যন্ত, কিন্তু প্রভাব শিকড় ছড়াতে যেয়েও গভীর হতে পারেনি। এর একটি কারণ হয়তো এখানে নিহিত-যে, সুফি কাওয়াল ঘরানার গানে হিন্দুস্তানি রাগ সংগীতের সহজাত অধিকার বাংলায় এসে খেইতাল হারিয়েছে।
-
আমার কেন জানি মনে হয়, আমাদের পাঠঅভ্যাস অত্যন্ত ক্লিশে। ইনফ্যাক্ট, আমরা মার্কা মারতে পছন্দ করি। মার্কার বাইরে একজন ভালোমন্দ অন্য যা-কিছু লিখুক-না-কেন, সেগুলো নিয়ে আলাপ করি না বা করার উৎসাহ বোধ করি না। আলাপ করা গেলে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা হয়তো তৈরি হতো।
-
এই সময়ে কবিতাও যেন রাষ্ট্রযান্ত্রিক নোটিশের নিচে জন্ম নেয়। সমাজের হৃদস্পন্দনেও যেন কোনও ভৌতিক আবহ বিরাজে। আর মানুষ ভাবে, 'চুপ থাকা' নিরাপদ। কিন্তু, সাহিত্য মানে কি চুপ থাকা? লিট্ল ম্যাগাজিন কি সেভাবে চুপ থাকতে শেখায়? লিট্ল ম্যাগাজিন কি পুরনো রোমান্টিকতা? এই 'লিট্ল' মানে তো ছোটো নয়, এর মানে অব্যবহৃত দিকটাকে খুঁজে বের করা। লিট্ল ম্যাগাজিন আজও দরকারি। লিটল ম্যাগাজিন ভাঙা…
-
দুখভরা জীবনে পাতা তোলার কাম যেন নেশা! কিন্তু তা আর থাকছে কোথায়! একশো কাজে তাদেরকে লাগায় বাগান বাবু আর ম্যানেজার। তনখা সামান্য। রেশন পর্যাপ্ত নয় আজো। আছে অনাদর অবহেলা আর বঞ্চনা। এখন সে কোনমুখে মরদকে বলবে, তুমি বাপু পাতি তোলা এক শিল্পীকে বিহা করতে যাচ্ছো। যতনে যদি রাখতে পারো, তবে সে বিয়া বইবে।