নাগরিক জীবনের ব্যস্ততা এবং যান্ত্রিকতার মধ্যে থেকেও তিনি সবার অলক্ষ্যে যাপন করছেন এক সন্ন্যাস জীবন, যেখানে প্রতিনিয়ত তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন দৃশ্যমান সত্য আর পার্থিব-অপার্থিব বোধ, বিরহ আর পোষণ করছেন নিঃসঙ্গতা ঘোচাবার এক আকূল বাসনা।
-
-
মন দিয়ে মন জেনে নিতে হয় প্রেম ছাড়া জানেনাতো কেউ,/ লাগাতেই পারো ছলাকলা প্রেমে অপ্রেমের চারাগাছ/ প্রেমে আছে সুধা অপ্রেমে বেহুদা ময়ূর করে না নাচ।
-
আমরা ভালোবাসতে যেয়ে/ ভালোবাসি রক্তিম উৎসব শরীরের উল্লাস/ ভালোবাসি শুয়োরের উত্তেজনা/ আর ভুলে যাই সিংহের গাম্ভীর্য;
-
... যারা ইংরেজিতে লেখেন, ডোমিন্যান্ট হিসেবে আছেন, আমি সমকক্ষদের সঙ্গে কাজ করতে চাই। রুশদিরা যা করেছে, ওদের ভেট দিয়ে, ওদের মতো চাই না
-
নৈঃশব্দ্যের ভেতরেও একরাশ শব্দ থেকে যায়/ একদলা মাটি দিয়ে কেউ কেউ পুতুল বানায়