তাঁর মতো আবেগ দিয়ে ফুটবলটা এভাবে কেউ খেলেনি কখনো। না শাসন করেছে একটা গোট দশক। এই মারাদোনা দস্তয়েভস্কির পাপী সন্ত চিরকাল। সে বোদলেয়ারের ক্লেদজ কুসুম।... ফুটবলের সকল শৃঙ্খলা পায়ে দলে মাঠে নেমেছেন নিয়মিত। যেখানে তাঁকে আটকানোর সাধ্যি কারো জন্যই সহজ থাকেনি।
-
-
ক্রীড়া গবেষণার ভিত সবল না-হলে ক্রীড়াসাহিত্য একটা দেশে কখনো মজবুত হয় না। আমাদের এখানে ফুটবল, ক্রিকেট থেকে আরম্ভ করে অন্য খেলায় যেসব ঘটনা ও চরিত্রদের এ-পর্যন্ত পাচ্ছি, এসব নিয়ে মনে রাখার মতো রচনায় তাই ঘাটতি অনেক। খেলাকে ঘিরে আবর্তিত সমাজ-মনস্তত্ত্ব অনুসন্ধানের তাগিদ গড়ে ওঠেনি। রসেবশে সরস রচনার খামতি যে-কারণে আফসোসের তালিকা দীর্ঘ করে যায়।