এই দেশে এরকম ভাষায় কবিতা বিরচন কবিমহলে এখনো স্বীকৃতিযোগ্য নয় অতটা! তাঁর কবিতা স্বয়ং নানাসময় ফেসবুক ও অনলাইন মুখপত্রে চোখে পড়েছে নিয়মিত, নিজের মধ্যে তবু বোঝার আর্তি প্রবল হয়নি,—কবিতায় কেবল আবেগের পারদ ফেনিয়ে তোলার চেয়ে রথো রাফি বরং পরদেশি মেঘেদের মতো সূক্ষ্ম কারুকাজে কবিতার গন্তব্য খুঁজে ফিরছেন।