চলে যাওয়া বুকের ভেতর যেন নক্ষত্রের আত্মহত্যা। স্মৃতির উঠোনে নূপুরশব্দ যেন/ জল্লাদের তরবারি।
-
-
মেঘরাজ লিখল,—কিছু অপরাধের বিচার আদালত করে, কিছু অপরাধের বিচার সারাজীবন নিজের ভেতর চলতে থাকে। সেদিন প্রথমবার তার মনে হলো, কারাগারের দেয়ালগুলো মানুষের শরীর আটকে রাখে, কিন্তু অপরাধের স্মৃতি আটকে রাখা যায় না।