...কবির দৃষ্টিতে শূন্যতা পূর্ণতার ‘প্রতিবেশী’। অর্থাৎ শূন্যতা ও পূর্ণতা পরস্পরের সম্পূর্ণ বিপরীত নয়; তারা পাশাপাশি বসবাস করে। এই উপলব্ধি কবির কবিতাকে নিছক আবেগের জায়গা থেকে দার্শনিকতার দিকে নিয়ে যায়। হারানোর মধ্যেও প্রাপ্তি আছে, একাকিত্বের মধ্যেও আত্মআবিষ্কার আছে, শূন্যতার মধ্যেও অন্য এক পূর্ণতার সম্ভাবনা আছে—এই বোধটি কবির কবিতায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
-
-
আধুনিক যুগে কাজ ধীরে ধীরে জীবনের কেন্দ্র দখল করে নিয়েছে। ধর্মীয় শৃঙ্খলা, পুঁজিবাদের উত্থান ও শিল্পযুগের যান্ত্রিক সময় মিলিয়ে মানুষকে এমন এক কর্মজীবনে ঠেলে দিয়েছে, যেখানে অবসর আর স্বাধীনতায় রঙিন নয়; এক বরং অপরাধ বলে ভাবে মানুষ। সময় যেন সঞ্চয়ের বস্তু! শ্রম কেবল মুক্তির প্রতিশ্রুতি! আর জীবন অবিরাম কাজ করে চলার প্রবাহ! এই প্রবাহ মানুষকে ধ্যান থেকে দূরে সরিয়ে দেয়।…