দীর্ঘদিন শুধু নিজেকেই প্রশ্ন করেছে সে এবং জবাব খুঁজেছে। ধ্যানস্থ হয়ে যা সে পেয়েছে তা কোনো কিছু না ভেবেই বলে দেয় নাজার। মামুলি এক দাস মনে হয় না ওকে। ও শিখেছে জীবন থেকে। জীবনই শেখায়। শেখার কিছু নেই এই মরুভূমিতে। এখানে জীবন নেই। কিছুদিন ওর সঙ্গে কাটাতে মনস্থির করে ওরহান।
-
-
মাঝে মাঝে বানভাসি হয় আমার শিশুমন — ভাসে আমার খাড়ুবিল প্রান্তর... তবুও আমরা কাল কাল শতাব্দীর হিসাবনিকাশ ভুলচুক শেষ করে দূর জোয়াই পাহাড়ে শকটের আগুন দেখে বুঝে নিই এই পৃথিবীর সব মানুষের হৃদয় — স্নিগ্ধ নয় বরং ভীতসন্ত্রস্ত... মানুষের গুণ আকাশের মতো নির্মল অনন্ত নক্ষত্র...