গোয়ালে বাঁধা সৌখিন বলদের মতো কাটা ঘাস খেয়ে শ্রেষ্ঠ ধেনু হয়ে পালের গাভীর সাথে হুংগাহুংগির৯ ভালোবাসা তার ভালো লাগে না। সে অমরসঙ্গী হয়ে সংসারী। মেলা থেকে আলতা কিনে প্রাণপতি হয় না, বরং বউকে মেলায় নিয়ে যায়, নিজের হাতে আলতা পড়ায় পায়ে। বউকে নিয়ে মিলেমিশে মহানন্দে একবার রান্না করে পরমানন্দে দুইবেলা খায়। আজ শেখদিলের কপালে সেই সুযোগ জোটেনি!