কাশফুল নয় শুভ্র বা বাদামি। সে এখন মসিবর্ণ। পোড়া কয়লা। কোথায় পালাইতেছে এইসব মসিবর্ণ কাশফুল? মাটির ভিত্রে? শরৎপ্রভায় জ্বলজ্বল আসমানে? বোঝার উপায় নাই। উপায় নাই বোঝার,- জেগে আছি, নাকি ঘুমের ভিত্রে পোড়া কাশবন ধরে হাঁটতে-হাঁটতে সাদা অথবা বাদামি কাশফুল দেখতেছি। ভ্রান্তি ছাড়া কিছু নাই। সাদা কাশবন নাই। আছে নিরোর পোড়া বাঁশি, আর ঠাকুরের একফালি শরৎ অঞ্জলি।
-
-
রাজ্জাক আসলে অতশত ভেবে গানখানা বাঁধেননি। প্রচলিত উপমা হিসেবে চণ্ডাল ও বেশ্যাকে নিয়েছেন আর কি! এটুকু বাদ দিলে গানটি মর্মস্পর্শী। বাউল, বিশেষ করে দেওয়ান ঘরানায় প্রচলিত হাদিসের প্রভাব বেশ গভীর। লালন, হাসন বা আমাদের সিলেটের বাউলরা বিস্ময়করভাবে এর থেকে মুক্ত।
-
স্মরণ-বিস্মরণের ঘোরপ্যাঁচে দিনগুলা যখন ম্যাড়মেড়ে মনে হইতেছে তখন হাসিনাপতনের ডঙ্কা বাইজা ওঠে। ঢাকা শহর গ্রাফিতিতে সয়লাব হয়। সয়লাব হইতে থাকে দেশ। দেয়ালগুলায় খালি প্রতিরোধের শ্লোগান! সবটাই শোভন না। হাসিনা ও তার দোসরদের তাক করে খিস্তিভরা বাক্যই বেশি চোখে পড়ে। তো এর মধ্যে আমি সুবোধরে খুঁজি। সে কি ফেরত আসছে? নাকি এখনো জন কবিরের গানে তাল দিয়া গা ঢাকার মতলবে ইধার-উধার…