পোস্ট শোকেস - সাহিত্যবাসর

এলিয়টের বিড়াল ও অন্যান্য : জওয়াহের হোসেন

Reading time 3 minute
5
(5)

টি. এস এলিয়টের ক্যাটস

The Black Cat; Artist: Min Zhen (18th Century); Source: catster.com; Credit: Masatsugu Nokubo, Princeton Art Museu;

ন্যারেটিভ কল্পকাব্য

থিয়েটারজুড়ে দক্ষতার সঙ্গে অভিনয়
করে যাচ্ছিল হিংস্র মানুষরূপী বিড়ালগুলো।
তারা আমাদের দিকে তাক করে
বসে আছে—
স্থির আর নীরব অন্তঃক্ষরণ নিয়ে।

তবুও উপভোগ করছে তোমার
ধর্মপুত্র-ধর্মকন্যাগণ, নাটকের
বীভৎস সত্তার ভেতরে ডার্ক দৃশ্যটি,
যা—

আমাদের জীবনে প্রতিদিন ঘটে যাওয়া
ঘটনা। তোমার ধর্মপুত্র ও ধর্মকন্যাগণ
দেখছে পৃথিবীর এত এত রণ-রক্ত, মৃত্যু,
হত্যা। এখানে মানুষরূপী বিড়ালগুলো যেন
নিঃশব্দ পা ফেলে ভোরের প্রান্তর
মাড়িয়ে—ধূর্ত শিকারি
বিড়াল যেন হত্যার
ঘানি টানছে রক্তাক্ত মস্তকের ধ্বনিভরতি
করুণ কাতরতায়।

. . .

মিউজিক্যাল বায়োপিক

ঘুম থেকে উঠেই একেকটা নিঃসঙ্গ
বিড়াল তার স্বরে ডাকে ঘরের কোণে।
তারা পাহারা দেয় শুয়ে বসে, নিজের
আনন্দ-উৎকণ্ঠা উগরে দেয় সঙ্গে সঙ্গে।

প্রতিধ্বনি করে ভীষণভাবে—ট্রিলিং,
হিসিং, গ্রান্টিং করে খুব উচ্চস্বরে এরা।
সন্ধ্যায়ও, ভোরেও সর্বাধিক সক্রিয়,
খুব ভীষণ ক্রেপাসকুলার।

ওরা মুখোমুখি দাঁড়াতে
চায় না। রহস্যময় অদ্ভুত আচরণ নিয়ে
দেখে সব,
তবু দূর থেকে খুঁজে
ফেরে পরিসীমা। ওরা
কৌতূহলী, ঘ্রাণপ্রবণ ও হন্তারক!

. . .

মোডাস অপারেন্ডি

এখানে নেশাধরা লাল-লাল দৃশ্যের
ভিতরে
থাকে
এক-একটা অন্ধকার আর ধুলোময় দীর্ঘ মুহূর্ত।

চারপাশে অসংখ্য আগ্রহী চোখ।
আমাদের জীবন-সারাৎসারে বইছে অবশেষে—
ঘোর নাট্যমঞ্চে কেটে যায় বেলা।

ঝিমঝিম স্বরে সন্ধ্যা কাটল। চারপাশ
ছিল ধবধবে জ্যোৎস্নাবিদ্ধ। সব জড়িয়ে
নিচ্ছে হুলস্থুল চারপাশ। তবুও সব ভয়
প্রকম্পিত। মুছে ফেলে, দুহাত উপড়ে তুলে
ভালোবাসা ও শান্তির পায়রা ওড়াতে হয়।

. . .

Conceptual Artwork, in collaboration with Gemini; @thirdlanespace.com

কবিতা অন্যান্য

প্রত্নপৃথিবী

ভোর কি পৃথিবীতে নেমে আসে,
আর রাত্রি কি পৃথিবীতেই মিলায়?

আমি নিদ্রাতুর এইখানে দেখা হয়

আদিম অবয়ব,
জীবাশ্মের পরিত্যক্ত ইতিহাস

পড়া হয় ধীর প্রত্নস্মৃতি,
ঘষে ঘষে এত এত যুগ
আমাদের আত্মারা আর আলোকবর্তিকা

মহার্ঘ ভোর-বৈভব,
সব তপ্ত কুয়াশামোড়ানো
যেন এক প্রাচীন ক্ষুধা,
মৃত্যুজড়ানো জীবন

সেই অদম্য তীব্র খরতাপের মতো
জেগে উঠছে জন্মমৃত্যু

এই ভোর, এই রাত্রিতে
যেন সব ধীর স্পর্শের জাদু

. . .

কবিজন্ম

টের পাচ্ছি, এখানে ধানখেতের উপর
হলদে রোদ দৃশ্য-শ্লোক

বীজধ্বস্ত হাওয়া দোল খায়
নম্র হৃদসন্দর্ভে

রিমঝিম ভোরে উদ্বিগ্ন অন্তরঙ্গ স্পর্শ

পুষ্পিত শাখায় শরৎ এলে এইখানে
শীর্ণ মেষের বীজ ফোটে, পাখি ডাকে

আমিও ভাবি,
এই পৃথিবীতে অভুক্ত কবিদের জীবন
শুধু সুদূরপরাহত ভস্মজল

বিষাদে ভাসমান,
যেন অনন্ত দুঃখের
প্রাসাদে পুষে যাচ্ছে জীবন

দীর্ঘায়িত শোকের আস্তরণ
এইখানে বহুজন আসে,
বহুজন চলে গেছে
কেউ জানুক বা নাই জানুক,
এইখানে শোনা যায়
বিষণ্ন পাখপাখালির গান

কবিকে আমৃত্যু হনন করে—

কালোমেঘপুঞ্জ, এক বুক আকাশ

. . .

খুনসর্বস্ব

তীব্র ছুরির নিচে কতশত খুনকৌশল

পড়ে আছে রক্তঝরা পথে

পড়ে আছে
নির্গলিত চেনা মুখ

বহু লাশ পড়ে আছে হিম শরীর

চোখে উঁকি দিচ্ছে বিষাদের পরাভব-ছায়া

সে তো সুদূরপরাহত অতল চোখ

জলের করাঘাত খুনির বৈভব

কোথাও নিরাপত্তা নেই

বিবেক অচল আজ

কোথাও জীবন নেই,
শূন্যচোখ অগাধ আঁধার।

. . .

Untitled (Cat) 1991; Artist: K. G. Subramanyan; Source & Credit: dagworld.com

. . .

. . . থার্ড লেন স্পেস-এ প্রাসঙ্গিক আরো দেখুন …

‘একাকী, শব্দ নৈঃশব্দ্য’-এ কবি : অনন্ত নিগার

গানালেখ্য : গায়েবি অনল

সাপেক্ষ ও অন্যান্য : পিয়াস মজিদ

. . .

লেখক পরিচয় : জওয়াহের হোসেন : ওপরের ছবি অথবা এখানে চাপুন

. . .

জওয়াহের হোসেন : অবদায়ক : থার্ড লেন স্পেস.কম

জওয়াহের হোসেন-এর অন্যান্য রচনা ও প্রাসঙ্গিক পাঠের জন্য এখানে চাপুন

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *