পোস্ট শোকেস - সাহিত্যবাসর

ক্ষণিকাগুচ্ছ-২ : ‘চাঁদের শবযাত্রায় সমুদ্রের দরজা খুলে’ : মেকদাদ মেঘ

Reading time 3 minute
4.6
(10)

ক্ষণিকাগুচ্ছ-২
চাঁদের শবযাত্রায় সমুদ্রের দরজা খুলে
রচনা : মেকদাদ মেঘ

Melting Nowhere by Makdad Megh; Credit and Copyright: Artist; @thirdlanespace.com

৫১
‎পরাবাস্তব
‎সময় হেঁটে যাচ্ছে
‎বাস্তব চক্রে।

‎৫২
‎গলে যাওয়া
‎ঘড়ি শূন্যে টেবিলে,
‎অন্ধ সময়!

‎৫৩
‎জলের ঘূর্ণি
‎অস্তিত্বের সংকট
‎প্রকাশ করে।

‎৫৪
‎রক্ত ও মাংসে
‎মানুষের চামড়া
‎অন্য আয়না।

‎৫৫
‎কাচের শহর
‎উড়ে যায় ধুলোবালি
‎সময় কণা

‎৫৬
‎কাচের পাখি
‎ডানায় ভর করে,
‎সাইবার ঘুমে।

‎৫৭
‎পরাবাস্তব
মেঘ মেঘের মধ্যে
‎আগুন হাঁটে।

‎৫৮
‎শূন্যতাচূর্ণ
‎শূন্যতার ওপর,
‎শূন্য একাকীত্ব।

‎৫৯
‎কৃত্রিম ছায়া
‎আকাশ স্ক্রিনে ফোটে
‎ঘুমন্ত চাঁদ!

‎৬০
যেন সবুজ
‎ঘাসের নীলিমায়,
‎অ্যালগরিদম।

‎৬১
সেতুর তলে
‎নদী সেলাই করে
‎জলের ক্ষত।

‎৬২
রোদ্দুর গায়ে
‎কুয়াশা এঁকে দেয়
‎অস্থায়ী মুখ।

‎৬৩
‎শূন্য উঠোনে
পাতার ছায়া গুনে
‎যায় বাতাস।

‎৬৪
ছেঁড়া ঘুড়িটি
‎আকাশের খাতায়
লেখে বিদায়।

‎৬৫
‎নিঃশব্দ কূপে
‎চাঁদের রৌপ্য মুদ্রা
‎কাঁপায় রাত।

Immigrated Beingness by Makdad Megh; Credit and Copyright: Artist; @thirdlanespace.com

‎৬৬
‎জংধরা রেল—
‎দূরত্বের শরীরে
‎ঘাসের অক্ষর।

‎৬৭
‎বৃষ্টিভেজা পথ,
‎পদচিহ্নের ভেতরে
‎ঘুমায় আকাশ।

‎৬৮
‎নদীর বাঁকে
‎ডুবে যাওয়া সূর্যের
‎শূন্য পালক।

‎৬৯
‎শূন্য জানালা
‎সারারাত ধরে দেখে
‎অভিবাসন।

‎৭০
‎শুকনো পাতা
হেমন্ত লিখে রাখে
‎বৃক্ষের স্মৃতি।

‎৭১
‎পাহাড় কাঁধে
‎সন্ধ্যার ধূসর শাল—
যেন নীরবতা।

‎৭২
‎মাটির প্রদীপ,
‎অন্ধকারের ভেতরে
‎ফুটন্ত ফুল।

‎৭৩
‎বৃষ্টির চুমু
‎মাটি থেকে নক্ষত্রে
‎পুষ্পবর্ষণ।

‎৭৪
‎আকাশে মেঘ,
‎শ্রাবণের নীল বৃষ্টি
‎ধুয়ে যায় মন।

‎৭৫
‎নদী জীবন্ত
‎যাপনের গান গায়
‎জলের নৃত্যে।

‎৭৬
‎সুরমা নদী
ঢেউভাঙা সুরে গায়
‎গহিন গান।

‎৭৭
‎গানের সুর
‎বাতাসের ডানায়
‎ভাসে দূর নীলে।

‎৭৮
প্রকৃতি তার
গোপন কাব্য লেখে
জৈবিকতায়।

‎৭৯
‎সবুজ পাতা,
রোদের লুকোচুরি
‎ঋতুর বার্তা।

‎৮০
প্রেম প্রেমাংশ
‎বুকের গভীরের,
গোপন ফুল।

Barking Melody by Makdad Megh; Credit and Copyright: Artist; @thirdlanespace.com

‎৮১
তোমার হাসি
‎মহাবিশ্বের চিঠি
‎গ্রহের বুকে।

‎৮২
‎বিষণ্ন স্রোতে
‎বিষণ্নতা ও আশা
‎ভাসতে থাকে।

‎৮৩
‎ঝরা পাতাও,
‎বলে যায় নতুন
‎সূর্য হাসবে।

‎৮৪
‎তোমার নীরবতা
‎শীতের কুয়াশার মতো—
‎ঢাকে যেন পথ।

‎৮৫
ভোরের আলো
‎শিশুর হাসির মতো
‎ঝরে উঠোনে।

‎৮৬
‎একাকী মন
‎পালকের মতোই
‎ভাসে বাতাসে।

‎৮৭
চোখ নদীর
‎গভীরতার মতো
‎ডাকে অন্তর।

‎৮৮
‎স্মৃতিরা যেন
‎শুষ্ক পাতার মতো
‎উড়ে যায় দূরে।

‎৮৯
‎অপেক্ষা যেন
‎বৃক্ষের মতো থাকে
‎স্থির দুপুরে।

‎৯০
‎বৃষ্টির শব্দ
‎বাঁশির সুরের মতো
‎জমিনে নামে।

‎৯১
‎রাতে আকাশ
খোলা গ্রন্থের মতো
‎নক্ষত্রে ভরা।

‎৯২
তোমার স্পর্শে
রৌদ্রজলের মতো
‎কাঁপে হৃদয়।

‎৯৩
‎বিষণ্ন দিন
‎প্রদীপের মতোন
‎জ্বলে নিঃশব্দে।

‎৯৪
‎স্বপ্নের পথ
সেতুর মতো মিশে
‎গন্তব্যের দিকে।

‎৯৫
‎জীবন যেন
‎মহাবিশ্বের স্রোতে
‎পুষ্পের হাসি।

‎৯৬
‎হারানো দুঃখ
‎নক্ষত্রের মতো
‎রাত্রিতে জ্বলে।

‎৯৭
‎ব্যথা মুছলেও
‎গহিনের কোথাও
‎ক্ষত থেকে যায়।

‎৯৮
‎সূর্যের আলো
‎বাতাসের মতোই
‎প্রাণবান্ধব।

‎৯৯
‎মৃত্যুই শেষ
‎নয় সূচনা যেন
‎ভিন্ন যাত্রায়।

‎১০০
‎পৃথিবী সব
‎মনে রাখে না, তাঁকে
‎রাখতে হয়।
. . .

লেখক পরিচয় মেকদাদ মেঘ : এখানে অথবা ওপরে ছবিতে চাপুন

. . .

অবদায়ক : মেকদাদ মেঘ : থার্ড লেন স্পেস.কম

মেকদাদ মেঘ-এর অন্যান্য রচনা পাঠের জন্য এখানে চাপুন

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *