গত পনেরো বছর সাহিত্য মারানোর নামে যত কাগজ খর্চা হইছে তার পুরাটাই ছিল অপচয়। ফি বচ্ছর একুশের বারোয়ারি বইমেলায় উৎপাদিত টন-টন কিতাবের সিংহভাগকে গার্বেজ হিসেবে ভাগাড়ে নিক্ষেপ করা যাইতে পারে।... এখন তাহলে থাকতেছে কী? থাকতেছে অতিকায় দেখতে এক উত্তেজনা। উত্তেজনার আবেশে ফ্যাসিবাদ বা ফ্যাসিস্ট আদতে কী জিনিস… ইত্যাদি গভীরচোখে বীক্ষণের পরিবর্তে বেহুদা লম্পজম্প সার হইতেছে কেবল। থাকতেছে গেলো পনেরো বছরে…
-
-
অনেকদিন বাদ একটা ওক গাছে তিরটা উনি খুঁজে পায়। গাছে গেঁথে আছে তখনো। তাঁর মনে হইতে থাকে এইটা এখন এমন এক সংগীত যার আদিঅন্ত কোনো একদিন তিনি গাইছিলেন, আর এখন অনামা দোস্তের হৃদয়ে গানটা গীত হইতেছে। ওক গাছে তিরটার দেখা মিলবে, কবি কখনো সেকথা ভাবেন নাই। গান যখন গাইছিলেন তার কোনো উদ্দেশ্য ছিল না। অন্য কাউকে এখন গাইতে দেখবেন ভেবে…
-
পাকিস্তান এখনো উর্দু ও পাঞ্জাবি সাহিত্য, তার সুফি কালামসহ বিচিত্র গানের ভাণ্ডারে ধনী, কিন্তু কোথায় জানি মুক্ত হাওয়া নিরুদ্দেশ! মরমি সংস্কৃতির আধার করাচিতে প্রতিদিন কোনো-না-কোনো মাজারে আক্রমণ হয়। শিয়া ও অন্য মতাবলম্বীদের মসজিদসহ খ্রিস্টানচার্চ গুঁড়িয়ে দেওয়া হয়। ইরানের মতোই অবরুদ্ধ খোপে বসে পাকিস্তানি মেয়েরা ছেলেদের সঙ্গে মিশেন। সবই আছে, তবু কী যেন নাই…! কিছু একটা মিসিং বুল্লে শাহর পাকিস্তানে। ইমরান-মিয়াদাদ,…
-
গভীর রাতে মেঘনীল আকাশের নীচে বাঁশিওয়ালা খুব চুপচাপ, যেন সুর ভাসালে বাতাসের ঘুম ভেঙে যাবে অথচ - মিলনপিপাসু বুনো মনের অসীম দুটি ডানা অর্থহীন পড়ে আছে অর্ধচরাচরে।
-
ভেবে দেখলে, মানুষ বয়ানবন্দি প্রাণী। সে স্বয়ং অথবা তার হয়ে অন্যরা বয়ান তৈরি করে, এর ওপর ভিত্তি করে ঠিক-বেঠিকের মীমাংসায় পৌঁছায়। মানুষ যে-কারণে ঈশ্বরতুল্য নয়। আবার ঈগল অথবা শূকরও নয়। সে হচ্ছে এমন জীব, ধরায় টিকে থাকার ক্ষেত্রে সকলের ওপর তাকে নির্ভর করতে হয়, কিন্তু তার ওপর কেউ নির্ভর করে না।