...নব্বইয়ের তুখোড় এক কবি; এখন অবশ্য কবিতা লিখে না। সে একবার বলেছিল, মাগির দালাল ও কবিতা-লেখকের মধ্যে ইতরবিশেষ নেই। সে ওভাবেই কথা বলত। আজ ভাবতে ইচ্ছে করে—কেন সে একথা বলেছিল আমাদের পঁচিশ-ছাব্বিশ বছর বয়সে? মাগির দালাল যে-কারণে দালালি করে, ওই একই কারণে কবিও লেখে।