অন্য গ্রহ থেকে আগত প্রাণের কল্পবিজ্ঞানে মানুষ এখনো তাকে শত্রু বা প্রতিপক্ষ জ্ঞান করতেই অভ্যস্ত;—অ্যারাইভ্যাল সত্যটি স্মরণ করিয়ে দিতে ভোলেনি। ভিনগ্রহী প্রাণী মিত্র হতে পারে এই ভাবনা কদাচিত মানুষকে ভাবিয়ে তুলেছে।
-
-
ভয়েজার সময়ের সঙ্গে বিকল হয়ে যাবে। থেমে যাবে পথচলা। কিন্তু সোনালি চাকতিতে করে মানবধরার যেসব বার্তা সে মহাকাশে ছড়িয়ে দিলো, সেটি থামবার নয়। হতেও পারে ভিনগ্রহী কোনো প্রাণীর কাছে আচমকা পৌঁছে যাবে সেগুলো। পৌঁছাবে পাখির কূজন আর সাগরের গর্জন। আচমকা বেজে উঠবেন বিথোভেন নয়তো বাখ। চাক বেরির জনি বি গুড শুনে কি চমকে যাবে তারা? ৫৫টি ভাষায় পাঠানো শুভেচ্ছাবার্তার কোনো…