পৌরাণিক তথ্যানুসারে (Mythologically) দেবী দুর্গার আবির্ভাবের কারণ ও শক্তি-ক্ষমতা বিশ্লেষণ করলে আমরা নারীর প্রতি আস্থা ও সম্মানের বিষয়টি লক্ষ করি। পুরুষতান্ত্রিক সমাজে নারী যেখানে কোমল, ক্ষমতাহীন, যৌনতার প্রতীক, দেবী দুর্গা সেখানে ‘শক্তি-রূপেন সংস্থিতা’। তাঁর মহিষাসুর-মর্দিনী রূপ স্মরণ করিয়ে দেয় পৌরাণিক মাতৃতান্ত্রিক সমাজের নারী-নেতৃত্বের মহিমা, যা আজও আধুনিক সমাজব্যবস্থায় ও রাষ্ট্রীয় কাঠামোয় অত্যন্ত প্রাসঙ্গিক।