পাঠআকালের মধ্যেও এই-যে গানপার নিরন্তর সক্রিয়, নানান ছাদের লেখায় ভরতি তার সংগ্রহশালা, সেখানে কবি ও গদ্যকার জাহেদ আহমদকে মাঝেমধ্যে ভীষণ একলা, একরোখা আর জেদি দেখায়! তিনি জানেন,- তাঁর এই খাটনির মূল্য পোড়াকপাল দেশে জুটবে না একরতি। কাল যদি গানপার নিজেকে নজরুলের মতো স্তব্ধ করে দেয়, কেউ তার কারণ জানতে চাইবে…
দেখা-শোনা-পাঠ
A section for Book Readers, Moviegoers, and Music Listeners, so they can express their emotion freely; and more even they can critically look at what they read, watch and listen.
-
-
সাপেক্ষ ও অন্যান্য
আইডিয়ার জাল দিয়ে কেউ ধরছে কবিতামাছ ... কবিতা মাছ হয়ে ধরা দিতে অপরাগ আইডিয়ার জালে
-
মানবসত্তা vs. যন্ত্রসত্তা
আত্মপ্রকাশের প্রথম ধাপে ডিপসিকের বাজিমাতকে মার্কিন পুঁজিবাদের একচ্ছত্র আধিপত্য অবসানের আভাস হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ডিপসিক দিয়ে তার প্রথম সিঁড়িতে চীন পা রাখল। আবির্ভাবের প্রথম প্রহরে তুলকালাম বাঁধানো ডিপসিক যদিও ম্যালওয়্যারের কারণে গ্রাহক নিবন্ধন আপাতত সীমিত করতে বাধ্য হয়েছে। ওদিকে আলীবাবার প্রধান জ্যাক মা ডিপসিক ও জিপিট-4-কে অনায়াসে টেক্কা দিতে পারবে…
-
জনপ্রিয় সংগীতের নন্দন-১
সংগীতের সেই পুরোনো সমালোচনা, যেখানে আবেগ প্রকাশে দেহের ব্যবহারকে কটাক্ষ করা হয়, একে সমর্থন দিতে হ্যান্সলিক ও গার্নি এই মতবাদ নিয়ে আসলেন,- সংগীতে দৈহিক আবেগের ব্যবহার তার মান ক্ষুণ্ন করে। এক্ষেত্রে তাঁদের দুজনের ওপর কান্টের প্রভাব লক্ষণীয়। কান্টের মতে সংগীতের দৈহিক প্রকাশ একধরনের ব্যক্তিকেন্দ্রিক প্রতিক্রিয়া তৈরি করে, যেটি সংগীতের শুদ্ধ…
-
চিরসবুজ মাসুদ রানা
স্পাই থ্রিলার মাসুদ রানার ইন্ট্রোটা অদ্ভুত! এরকম একখান ইন্ট্রো দিয়ে স্পাই থ্রিলার শুরুর ভাবনা কাজী আনোয়ার হোসেনের মাথায় কীভাবে এসেছিল জানি না। সিরিজের প্রথম বই ধ্বংস পাহাড় বাজারে ছাড়ার সময় এই-যে ইন্ট্রো তিনি জুড়ে দিলেন,- রোমাঞ্চ ঘরানার সাহিত্যে ঘটনাটি ব্যতিক্রম। প্রশ্ন হলো, মাসুদ রানা সিরিজে বাংলাদেশের হয়ে গুরুতর সব মিশন…