হাইকুগুচ্ছ : ‘পিউরিফিকেশন’
রচনায় : জওয়াহের হোসেন

১.
খুব ব্যথা করছে
পা ডুবিয়ে বসে আছি—
হাঁটতে পারছি না
২.
শক্ত লৌহদণ্ডের মতো
লাল হয়ে আছে পা-দুটি
অবশতা ঘিরে এত অসাড়
৩.
জীবন
দুঃখের প্রলাপ আকঁছেন—
উদ্গ্রীব রঘু রাই
৪.
কানে ভেসে আসছে
রবীন্দ্রগান
এই অসুখে
উদ্গ্রীব মাতসুও বাশো
৫.
বসন্তে বৃষ্টির গন্ধ
বুনছে একা
হিমায়িত চোখ—
বব ডিলান
৬.
কবি ঘুমিয়ে গেছে
গভীর রাতে
সমস্ত দুঃখ আজ
ঝুঁকে আছে উনুনে
৭.
পুরনো আলখাল্লায়
বহুমুখ
জাগিয়ে দিচ্ছে
৮.
মনোবৈকল্যের ঘোর
মরমিরা মাতাল
রুমির গজলে
৯.
একটি স্ফটিক
জ্বলে আছে
নতুন বিনির্মাণে
১০.
কৃষক কাদঁছে
জলে ভেসে গেছে
ধান ও জীবন
. . .

লেখক পরিচয় : জওয়াহের হোসেন : ওপরের ছবি অথবা এখানে চাপুন
. . .

থার্ড লেন স্পেস অবদায়ক জওয়াহের হোসেন-এর অন্যান্য রচনা ও প্রাসঙ্গিক পাঠের জন্য এখানে চাপুন
. . .


