ময়ুখ চৌধুরীর কবিতায় সৃষ্টি, স্থিতি, বিলয় ও পুনরায় আর্বিভাবের জটিলতা কি তাহলে তাঁকে দিয়ে প্রতীকী দৃশ্যব্যঞ্জনা তৈরি করায়? হতেও পারে। কবি জানেন তা ভালো। আমি-পাঠকের কাছে তাঁর কবিতা এভাবেই পাঠযোগ্য ঠেকছে। তাঁকে রোমান্টিক ও ব্যক্তিবাদী ইত্যাদি শিরোনামে দাগানোর প্রবণতা অনলাইন ঘাঁটতে গিয়ে কিছুটা পেলাম বটে! ওসব ঢেরা-পেটানো অভিধায় কবিকে হয়তো…
-
-
মাহুত-বন্ধু কথা
আসাম অঞ্চলে হাতি শিকার ও পোষ মানানো নিখাদ পেশায় রূপ নিয়েছিল সেইসময়। কঠিন এই পেশায় জীবনমৃত্যুর দোলাচল ছিল তীব্র! ভূপেন হাজারিকা গানটির সে-ইতিহাস বর্ণনা করেছেন বৈকি। পেট চালানোর তাগিদে ঝুঁকিপূর্ণ কাজটি করতে তখন দ্বিধা করেনি মানুষ! মাহুত বন্ধু গানের বিবরণে অনিশ্চয়তার দোলাচলটি এর রচয়িতা প্রতাপ বরণ রায় চিরভাস্বর করে রেখেছেন।…
-
একমুখী রাস্তা
পথের সারার্থ সময়ের সঙ্গে রং পালটায়। আমরা যেমন নিশ্চিত নই এখন,—বাংলাদেশ নামক ভূখণ্ডের কোথায় দাঁড়িয়ে ঠিকঠাক! আমরা কি তাহলে রবার্ট ফ্রস্টের মতো দুই পথের মিলনস্থলে দাঁড়িয়ে? নাকি, জেমসের লেখা ও রককণ্ঠে ধ্বনিত একমুখী কোনো পথের সামনে আছি দাঁড়ানো? কেবল মনে হচ্ছে,—যে-পথেই দাঁড়িয়ে থাকি-না-কেন, সেই পথটি হতে চলেছে অন্তহীন কষ্ট ও…
-
ও তরঙ্গ লাফাও
দেহকে ঘিরে রাহুল পুরকায়স্থর ফ্যান্টাসিঘন টানাপোড়েন, আর, তাকে ফিরে-ফিরে অনিকেত টের পেয়ে সমাধিফলক লিখে ওঠার চেষ্টায় দেশভাগের যন্ত্রণা মনে হচ্ছে বড়ো অবিচ্ছেদ্য ছিল! তাঁর বাংলাদেশী কবিবন্ধুরা রাহুলের হৃদযন্ত্রে কান পেতে কখনো শুনেছেন কি সেই রক্তক্ষরণ?
-
ওজি অসবর্ন — বিদায়, ক্লেদজ কুসুম
অশুভ কি আসমানি কেবল? মোটেও তা নয়। ওজির প্রতিটি গানের চরণে পরিষ্কার বিঘোষণ পায় শ্রোতা :—অশুভ বাস করে আমাদের অন্তরে; এবং অধিকতরভাবে সমাজ ও রাষ্ট্রের পরিসীমায়। আমাদের বানিয়ে তোলা জীবনধারায়;—যেখানে আলোকায়নের মধ্যে সংগোপন থাকে ফুকোর মানব। সংগোপন থাকে নির্দয় যত পীড়ন, শোষণ, আর নরকতুল্য নিয়ন্ত্রণ ও নির্ধারণের ইতিহাস। স্বাধীন ইচ্ছার…