জিংগার হয়ে ও একলা কণ্ঠে গান গেয়ে জনপ্রিয় হয়ে ওঠা নাজমা জামানকে এসব কারণে বাংলাদেশের প্রথম পপ-কুইন হিসেবে আমরা বিবেচনায় রাখতে পারি। ববকাট চুলের সঙ্গে আবেদনময় মুখশ্রীর শিল্পী আশির দশক মাতিয়ে রেখেছিলেন পুরোটা। বিটিভির অপরিহার্য তালিকায় ঢুকে পড়া নাজমা জামান ও তাঁর দলের শ্রোতাচাহিদায় কমতি ঘটেনি কখনো।
-
-
সময়-ফাঁদের সাতকাহন
সৃষ্টি এখানে কেবল তাঁর অনন্যনির্ভর গুণের বিচ্ছুরণ। আলাদা করে এক-একটি গুণের সাহায্যে স্রষ্টাকে দায়বদ্ধ চিহ্নিত করা স্বয়ং তাঁর একত্বের বরখেলাফ। মানব জগতে ভালোমন্দ যা কিছু ঘটছে, এর সঙ্গে তাঁকে জড়িত করা যুক্তিসংগত নয়। তিনি হলেন আবশ্যিক অনন্যতা;—যেখান থেকে সৃষ্টির সূচনা ও বিস্তার ঘটছে। এই শর্তের বাইরে তাঁর কোনো ভূমিকা নেই।
-
মৃত শহরে এক গুণী
এসব কার্যকারণে সিলেট অঞ্চল সাংস্কৃতিক দিক দিয়ে ফকিরে পরিণত হয়েছে। লোকসমাজের পাশাপাশি শিক্ষিত ও সংস্কৃতিমনস্ক শাহরিক সমাজ এই অঞ্চলে একদিন গড়ে উঠেছিল। কালের ধারায় সেখানে ছেদ পড়েছে। ইংরেজ ও পাকিস্তান আমলে বিকশিত শিক্ষিতশ্রেণিতে যারা ছিলেন, আজকে ওই মান ও উচ্চতার বিদগ্ধ মানুষ তন্ন-তন্ন করে খুঁজলেও পাওয়া যাবে বলে মনে হয়…
-
মহসেন নামজুর কোরানগান
মহসেন নামজু এখানে এসে ব্যতিক্রম হয়ে উঠছেন। কোরানের আয়াতকে গান-আঙ্গিকে পরিবেশন করতে যেয়ে সাউন্ড ডিজাইন ও বাদনকে যথেষ্ট ড্রামাটিক করে তুলেছেন নামজু। এহেন বাদনপ্রণালীকে মন্দ বলা যাবে না। তবে, আজব লেগেছে কণ্ঠের ব্যবহার! একাধিক আয়াতে নামজু তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে কণ্ঠ উচ্চনাদে তুলেছেন;—ভৌতিক আবহ মনে জাগানোর জন্য পরক্ষণে নিচু ও খসখসে…
-
আসছে শ্রাবণে তাঁরা আরও অদম্য হয়ে উঠবেন
রবি ও আজাদের এই যৌথ বেঁচে থাকা ও ফিরে-ফিরে প্রাসঙ্গিক হয়ে ওঠা প্রমাণ করে,—বাংলার মাটিকে চিরতরে আফগানিস্তান বানানোর মিশন সহজ থাকছে না। মিশন সফল হতে সময় লাগবে;—এবং তা দীর্ঘ থেকে দীর্ঘ হওয়া বিচিত্র নয়। ভারতকে গজওয়াতুল হিন্দ বানানোর খোয়াবঘন বাসনার মতো বাংলাদেশকেও মুমিন মুসলমান করে তোলার ইমানি দিবাস্বপ্ন আখেরে দুঃস্বপ্নে…