ভূমির প্রশ্ন—এখনও সভ্যতার যুদ্ধক্ষেত্র। কিন্তু এসবের বাইরেও খেতের একটি অন্যরকম ভূমিকা আছে। মানুষ মৃত্তিকাকে মা বলে—কারণ মৃত্তিকা সন্তানকে ধারণ করে, প্রতিপালন করে, আর শস্যের রূপে ফিরিয়ে দেয় ভালোবাসা—জীবন। মানুষ যখন একটি শস্যভরা খেতের দিকে তাকায়—সে দেখে নিজেরই প্রতিচ্ছবি—মৃত্তিকার সন্তান হয়ে আকাশপানে ওঠার সংগ্রাম।
পোস্ট শোকেস
A default category for blog post.
-
-
বৃক্ষনাথ কমল চক্রবর্তী
বন এক জিনিস আর একটি অরণ্য... পুরোপুরি আলাদা ব্যাপার। সময় যত অতিক্রান্ত হয়েছে, কমল আর কমল থাকেননি। বৃক্ষ থেকে অরণ্যে পরিণত হয়েছিলেন। তাঁর দেহে কান্টের সমুদয় নোমেনারা ছিল ক্রিয়াশীল। তারা তরঙ্গিত সেখানে। মানুষ কমল চোখ বুজেছেন, কিন্তু বৃক্ষনাথ কমল এখনো জীবিত। শুনতে পাই, ভালোপাহাড়ের চূড়ায় অরণ্যকমলে পরিণত আমাদের কবি উপনিষদের…
-
লেট ইট বি
গানের কথায় এই-যে সকল দুঃখ-সুখকে ত্বকের গভীরে রেখে দেওয়ার কথা আওরাচ্ছেন পল ম্যাককার্টনি, সেটি বিটলস-এর প্রায় সকল গানে অল্পবিস্তর বিদ্যমান। স্মৃতি হচ্ছে এমন সামগ্রী, যেটি মানুষকে অনুভূতশীল প্রাণী করে তোলে। হেই জুড-এ যারপরনাই জন লেনন ও সিনথিয়ার রসায়নকে ধরে রাখার বার্তা পল আসলে লেননপুত্র জুলিয়ানকে দিচ্ছেন। তারপর বলছেন আসল কথাখান…
-
ভোট-কবিতা ও অন্যান্য — মোহাম্মদ জায়েদ আলী
নীরবতা ভোট দেয়— আঙুলে নীল কালি, মুখে স্থবির আস্থা। আর আমরা বিশ্বাস করি— পরিবর্তন আসবে, একদিন, যেন ঘড়ির কাঁটা হঠাৎ বিপরীত দিকে ঘুরবে।
-
অশুভ যখন হয়ে ওঠে মামুলি : প্রসঙ্গ হানা আরেন্ট
বাংলাদেশে মুক্তিযুদ্ধের ভয়াবহ সহিংসতাকে কেবল Banality of evil দিয়ে ব্যাখ্যা করলে সেটা অসম্পূর্ণ থেকে যায়। আইখম্যানের মতো চিন্তাহীন আমলা এখানে অবশ্যই ছিল, যারা কেবল আদেশ পালন করেছে। কিন্তু পাশাপাশি ছিল মতাদর্শী পরিকল্পনাকারী, হিংস্র মব, ভয় সৃষ্টিকারী সন্ত্রাস, এবং সেই সন্ত্রাসের নিচে তৈরি হওয়া নিঃসঙ্গতা।