• গানালেখ্য - পোস্ট শোকেস

    গানালেখ্য : হদয়ের কী হয়

    কোহেনও গরল পান করেন গানে; এবং তাতেই তিনি অন্তত আমার কাছে একালের হর হর মহাদেব! তাঁকে বলতে পারি, হে গানের নবি, দুঃখ ও অশুভে আমরা জর্জরিত... তুমি বরং এমন একখানা গান গাও, যে-গান শ্রবণে আমাদের সত্তা ও অস্তিত্ব বুঝতে পারে আমরা কোথায় আছি, আর কেমন এই পুরোহিত কঙ্কালের পাশাখেলা!