দুই উরুর মধ্যবর্তী দূরত্ব পাখির চোখ করে বনভূমিকে অবলোকন ও ধারণ করছে। যেন-বা বনভূমি নিশ্চিত নয়, আগন্তুক প্রকৃত অর্থে কে অথবা কী তার পরিচয়!
-
-
ছবির অন্তরালে : প্রস্থানবিন্দুর পর
এই প্রথম সে বুঝতে পারছিল তাকে দিয়ে ঘটনা ঘটানো হচ্ছে এবং এছাড়া পৃথিবীতে বেঁচে থাকা কঠিন। অনতিউচ্চ টিলা যেমন বলতে পারছে না, সে কেন পৃথিবীতে জায়গা দখল করে রেখেছে? তার পক্ষেও বলা সম্ভব নয় কী কারণে তাকে ঠিক তাই এবং তাই করতে হবে যা সবাই করছে! সুতরাং এটি অনিবার্য ছিল,…