এইখানে আলবেয়ার কামু জরুরি হয়ে ওঠেন। কামু দেখান,—ঈশ্বর থাকুন বা না-থাকুন, মানুষের দুঃখ বাস্তব। তাই নৈতিকতার ভিত্তি অনিশ্চিত ভবিষ্যৎ বা পরকাল নয়; নৈতিকতার ভিত্তি হলো এই মুহূর্তের অন্যায়। আমরা ঈশ্বরের অপেক্ষায় বসে থাকি না। ঈশ্বর থাকলেও আমরা তাঁর ‘প্রতিনিধিত্ব’ দাবি করি না। অন্যায়ের সামনে নিজে দাঁড়াতে চাই;—এটাই মানুষ হিসেবে আমার…
নেটালাপ
A section for discussion and debate about current or any other issues arise in the minds of the Third Lane Whatsapp Group Members.
-
-
নিরীক্ষা ও বিনির্মাণে জীবনানন্দ দাশের অন্ধকার-৩
জীবনানন্দ এর থেকে নিষ্ক্রমণ খুঁজেছেন এমন এক প্রাকৃতিকতায়, যেটি নিজে ক্লিয়ার করে দিচ্ছেন,—পৃথিবীতে এর অস্তিত্ব স্বপ্নের মতো পৌরাণিক। তাঁর রচনায় আমরা একসময় দালি ও অঁদ্রে ব্র্যতোঁদের তৈরি পরাবাস্তব ইশতেহারে খুঁজে নিয়েছি। এখন তা অবান্তর লাগে নিজের কাছে। কারণ, জীবনানন্দের মধ্যে পরাবাস্তবতা নয়, বরং সক্রিয় থেকেছে ডিল্যুশন!
-
বন্ধুতার রসায়ন
বন্ধুত্ব বলুন, আর সামাজিক বন্ধন,—বৈষয়িক নানা চাপ থাকেই; তার মধ্যে যদি আবার ধর্ম ও রাজনীতির মতো মানুষকে ভাগ করতে ওস্তাদ দুইখান জিনিস গিয়ে ঢোকে,—একলা সব শেষ করে দিতে পারে তারা! এনারা দুজন-যে এর মধ্যে বন্ধুত্ব টিকিয়ে রেখেছেন, এটি অবাক করার মতো ঘটনা বটে!
-
দুর্বলের অস্ত্র : একটি নেটালাপ
স্কট যে-গ্রামীণ কৃষিজীবনকে প্রেইজ করছেন, সেটি বরং বাইরে থেকে দেখতে শান্ত-সুস্থির ও ঘন-সামাজিক। ভিতরে তাকালে অতিব কুৎসিত। গরিবির মধ্যে কোনো গর্ব নেই। দীনতা ও বঞ্চনা মানুষকে তুচ্ছ করে ফেলে। সেখানে একমাত্র আকর্ষণীয় এই-যে,—খেতে কামলা দেওয়ার পরে হাতে অবসর থাকে, যেটি তারা সামাজিক সঙ্গ ও বিনোদনে পূরণ করেছে। ফসল তোলা ও…
-
চার্লি কার্ক কতটা ‘বিকল্প’ ছিলেন?
এতদিনের বানিয়ে তোলা সিস্টেম যে ঠিকমতো ওয়ার্ক করছে না, সেটি তাঁর ব্যাখ্যায় ভালোভাবে উঠে আসতে দেখেছি। কিন্তু, বিকল্প কী সেখানে? অভিবাসী নিয়ন্ত্রণ? প্যালেস্টাইন ইস্যুর সমাধানে ইসরায়েলের গৃহীত নীতিকে জাস্টিফাইড ভাবা? আমেরিকাকে মহান করে তোলার নামে রক্ষণশীল জাতীয়তাবাদের পারদকে ওপরে তোলা? চার্লিকে এসব প্রশ্ন যখন তরুণ প্রজন্মের অনেকে করেছে, সেখানে প্রশ্নগুলো…